স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে আবার তার খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তার মতে, সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সে সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি।
Channel 17 | চ্যানেল ১৭


