আলী হোসেন রনি, চ্যানেল ১৭ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের দুই বারের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদের পক্ষ থেকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও আশেপাশের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজে বিএনডিসি টিম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা একসাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। শনিবার (১০ মে) সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ নিজে তার কর্মী সমর্থকদের নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করেন। তার নেতৃত্বে প্রতি সপ্তাহে এরকম কর্মসূচি পালন করা হচ্ছে।
সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আসুন আমরা সবাই নিজ নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখি। আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে এই কাজ করে যাচ্ছি আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমি ২০ নং ওয়ার্ড এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি, সামনেও করে যাবো।
সে সময় একজন এলাকাবাসী বলেন, আজাদ কমিশনার (সাবেক কাউন্সিলর) আমগো এলাকার জন্য অতীতে অনেক কাজ করছে এখনো করতাছে। আমরা তার মতো গরীবের বন্ধু কমিশনার আগামীতেও চাই।


