বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার গভীর রাতে উপজেলার গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গোসাইবাড়ী শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম চ্যানেল ১৭ কে জানান।


