জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই রায়ে সর্বোচ্চ সাজা দাবি করেছে প্রসিকিউশন।
তবে তাকে হাজারবার ফাঁসি দিলেও কম হয়ে যাবে, এমনটাই মনে করছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।


