শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সোমবার রাতে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা। 

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা শুরু করা হয়েছে।

বোর্ডের আরেক সদস্য বলেন, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

পরিবারসূত্রে জানা গেছে, লন্ডনে থাকা তাঁর বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। ঢাকায় হাসপাতালে তাঁর পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

সম্পর্কিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

262,000ভক্তমত
1,000অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব
- Advertisement -spot_img

সর্বশেষ পোস্ট