ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জি এস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এর আগে ডাকসুর গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। সেটা সিন্ডিকেটে গেলে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্তে তার অভিযোগ গুলো প্রমাণিত হয়েছে। তাই, সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়।


