ফেনীতে বিএনপির মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তুলেছেন এক নবদম্পতি। গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ এবং দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিয়ের আনুষ্ঠানিকতার পর এই ছবি তোলেন। পরে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে দাঁড়িয়ে বর-কনে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তোলেন। তাদের এমন ছবি প্রকাশের পর আবারও আলোচনায় আসে ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ দাবি।
এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে তোলা রিভিউ ভঙ্গির ছবি দেশজুড়ে আলোচিত হয়েছিল।
Channel 17 | চ্যানেল ১৭


