মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় ঘোষণার দিন ধানমন্ডিতে পুলিশের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার। সেই বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই তাকে দোষারোপ করছেন। এবার তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।


