রবিবার, এপ্রিল ১২, ২০২৬

আওয়ামী লীগ ঘোষিত লকডাউন প্রতিহত করতে রাস্তায় নেমে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি ও মশাল মিছিল

নাটোরের লালপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত পুতুলের ভাই রাজন সমর্থক ও বিএনপির একাংশ।

গতকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে রাজশাহী-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সম্পর্কিত খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

262,000ভক্তমত
1,000অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব
- Advertisement -spot_img

সর্বশেষ পোস্ট